মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা থাকার কারণে নিজের বাসাতেই মিনিবার গড়ে তোলেন নায়িকা পরীমণি। প্রথম সিনেমা মুক্তির বছর অর্থাৎ ২০১৬ সাল থেকেই অ্যালকোহল আসক্তি শুরু হয় তাঁর।
আজ বৃহস্পতিবার বিকেলে সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
গতকাল বুধবার শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র্যাব। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক এলএসডি, আইস ও ১৯ বোতল দামি বিদেশি মদ উদ্ধার করা হয়। এ নিয়ে আজ বিকেলে ব্রিফ করেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়, ২০১৪ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় রূপালী জগতে পা রাখেন পরীমণি। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি সিনেমা এবং কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। গ্রামের বাড়ি পিরোজপুর থেকে ঢাকায় এনে পরীকে সিনেমায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন রাজ মাল্টি মিডিয়ার নজরুল ইসলাম রাজ। তিনি বর্তমানে আটক।
র্যাবের দাবি, রাজই পরীমণির বাসায় মদ সরবরাহ করতেন। সেখানে নানা ঘরোয়া পার্টিসহ সবকিছুর তদারকও করতেন তিনি।
খন্দকার আল মঈন বলেন, আগেই গ্রেপ্তার হওয়া শরফুল হাসান ওরফে মিশু এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় গুলশান, বারিধারা ও বনানী কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তোলেন রাজ। ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করতেন তারা।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে