অভিনেত্রী রাইমা ইসলাম শিমু ও তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেলের রাতের ঝগড়ার রেশ চলছিল সকাল পর্যন্ত। দুই ছেলে-মেয়ে তখনো ঘুমাচ্ছিল। উত্তেজিত হয়ে গলায় রশি পেঁচিয়ে ধরেন স্বামী। কিছু না বুঝে ওঠার আগেই মৃত্যু হয় স্ত্রীর। কী করবেন ভেবে না পেয়ে ডাকেন বন্ধুকে। তবে পুলিশ বলছে, ঘটনা এখানেই শেষ নয়। পুরো রহস্যজুড়ে রয়েছেন বন্ধু ফরহাদ। তবে তাঁর ভূমিকা কী? এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিমু হত্যা মামলায় গ্রেপ্তার নোবেল ও ফরহাদ তিন দিনের রিমান্ডের প্রথম দিনেই নানা বিষয়ে মুখ খুলেছেন। বলেছেন গত দুই বছর থেকে শুরু করে ঘটনার দিন পর্যন্ত সম্পর্কের নানা উত্থান-পতনের গল্প। গতকাল বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া।
ঘটনার বর্ণনায় এই পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সকালে হত্যার পর বন্ধু ফরহাদের সহযোগিতায় লাশ গুম করার চেষ্টাও করেন ভুক্তভোগীর স্বামী। প্রথমে তাঁরা মরদেহ দুটি চটের বস্তায় ভরেন। পরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের ৩০০ গজ উত্তরে পাকা রাস্তাসংলগ্ন ঝোপের মধ্যে ফেলে আসেন। ওই দুটো বস্তা যে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা হয়েছিল, হুবহু সেই সুতা এক বান্ডিল শিমুর স্বামী নোবেলের গাড়িতে পাওয়া যায়। গাড়িটি ধোয়া ছিল এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছিল।
তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে প্রথমে নোবেল ও তাঁর বন্ধু ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেন। পরে ভুক্তভোগীর ভাই শহিদুল কেরানীগঞ্জ হত্যা মামলা দায়ের করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫