শৈশব থেকে সেলাইয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলে সেলাইয়ের কাজ জমা দেওয়ার মধ্য দিয়ে হাতেখড়ি। তারপর দীর্ঘ সময় কেটে গেছে। পরিণত বয়সে বিচারক হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে শৈশবে শেখা কাজ গেছে হারিয়ে। অনেক অনেক দিন পরে, একটা অখণ্ড অবসর সাদিয়া সুলতানাকে আবার ফিরিয়ে নিয়ে যায় শৈশবে।
সাদিয়া গত বছর লকডাউনের সময় মনের অস্থিরতা কাটাতে শুরু করেন সুই-সুতার কাজ।
অনলাইনে হুপ আর্ট সম্পর্কে জানার পর আগ্রহ বেড়ে যায় তাঁর। সুই-সুতায় ফ্রিদা কাহলোর ‘সেলফ পোর্ট্রেট উইথ থর্ন নেকলেস অ্যান্ড হামিংবার্ড’ তৈরি করে ফেললেন। সাদিয়া বলেন, ‘প্রতিভাবান ফ্রিদার এই শিল্পকর্ম মনের মতো করে করতে চেয়েছি। যতক্ষণ না করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত সেলাইয়ের ফোঁড় বহুবার পরিবর্তন করেছি। করার পর বুঝতে পারলাম, মনের অস্থিরতা আগের তুলনায় অনেকটা কমেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সেলাইয়ের ছবি প্রকাশ করায় বন্ধুবান্ধবের অনেক প্রশংসা পেয়েছেন। অনেকে তাঁকে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সুচিকর্মের প্রদর্শনীরও আয়োজনের পরামর্শ দিয়েছেন। তবে আপাতত তিনি এসব নিয়ে ভাবছেন না।
সোনালী ব্যাংকে কর্মরত নন্দিতা বৈষ্ণব গত বছরের নভেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আইসোলেশনের সময়টা কাজে লাগাতে করতে শুরু করেন হুপ আর্ট। তাঁর নিজের একটি জামার নকশায় ত্রুটি ছিল। পরতে পারছিলেন না বলে ওই জামার ওপরেই সুই-সুতায় ফুটিয়ে তোলেন নকশা। এরপর প্যাঁচার অবয়ব তোলার চেষ্টা করেন।
নন্দিতা বলেন, ‘জীবনে প্রথম যে স্টিচ করেছি সেটা হলো “বোতাম ফোঁড়”। ছোটবেলা থেকে দেখে এসেছি, বাড়ির বড়রা নিজেদের সেলাইয়ের কাজ করতেন। সেগুলো দেখে দেখে কিছুটা শেখা। কিন্তু সেসব শেখা কখনো কাজ হয়ে ওঠেনি।’ তখন কাজ হয়ে না উঠলেও করোনায় আক্রান্ত হয়ে বাসায় থাকার সময় সেটি কাজে লেগেছে বেশ।
পেশায় ব্যাংকার বলে সেভাবে হুপ আর্টে সময় দিতে পারেন না নন্দিতা। সপ্তাহের ছুটির দিনগুলোয় ঘরের কাজের ফাঁকে হুপ আর্ট করেন। ৩ থেকে শুরু করে ১২ ইঞ্চি হুপে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাঁর গত কয়েক মাসে। ছোট ক্যানভাসে যা ইচ্ছে তা-ই আঁকেন। তারপর বাঁধাই করে দেয়ালে টাঙিয়ে রাখেন। ভবিষ্যতে কয়েকটা সিরিজ কাজ করার পরিকল্পনা রয়েছে নন্দিতার। হুপে পোর্ট্রেট স্কেচ তৈরি করতে চান তিনি।
নন্দিতা বৈষ্ণব আর সাদিয়া সুলতানা দুজনই হুপ আর্টের কাজ শুরু করেন করোনাকালে। ঘরবন্দী সময়টাকে কাজে লাগিয়ে সুই-সুতা দিয়ে হুপ আর্টের মাধ্যমে নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারেন। বন্দী সময়গুলো করে তুলতে পারেন রঙিন আর অর্থবহ। এতে সময়টাও যেমন ভালো কাটবে, তেমনি মানসিকভাবেও থাকতে পারবেন ঝরঝরে।
সাধারণভাবে সেলাইয়ের কাজে যে ধরনের ফ্রেম ব্যবহার করা হয়, সেটাই আসলে হুপ। সেলাই শেষে নতুন কোনো কাজের জন্য ফ্রেমটা তুলে রাখা হয়। আর ফ্রেমে পুরো একটা কাজ তুলে সেই কাজকে হুপেই আটকে দেয়ালচিত্র হিসেবে প্রদর্শনের উপযোগী করে তোলাটাই হুপ আর্ট।

আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১০ ঘণ্টা আগে
রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগে
ভ্রমণের সময় একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখা জরুরি। এই কিটে সাধারণ অসুস্থতা এবং আঘাতের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা উচিত। এগুলো দোকানে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাই তৈরি করে নেওয়া যায়।
১৬ ঘণ্টা আগে