৯দিনের মধ্যে তৃতীয়বারের মতো অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব দিকে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে জাপানের কোস্ট গার্ডের ধারণা, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
জাপান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কোথায় এই ক্ষেপণাস্ত্র পড়েছে তা নিয়ে পরীক্ষা করা হচ্ছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি মাসেই তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। দ্বিতীয় পরীক্ষাটি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সামনেই চালানো হয়। এরই মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লাগাম টানতে পাঁচ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৭ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে