ইনস্টাগ্রামে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন কাইলি জেনার। তাঁর অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৩০০ মিলিয়ন ছাড়িয়েছে। একমাত্র নারী তারকা যার ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়ন অনুসারী রয়েছে। অন্যদিকে তিনি অনুসরণ করেন মাত্র ৮০ জনকে। এখন পর্যন্ত ৬৮২০টি পোস্ট করেছেন কাইলি।
এর আগে পপস্টার আরিয়ানা গ্রান্দের সবচেয়ে বেশি অনুসারী ছিল। আরিয়ানার বর্তমানে অনুসারীর সংখ্যা ২৮৯ মিলিয়ন। ইনস্টাগ্রামে কাইলি এর আগেও রেকর্ড গড়েছিলেন। ২০১৮ সালে কন্যা স্টরমির সঙ্গে কাইলির পোস্ট করা একটি ছবিতে ১৮.৩ মিলিয়ন লাইক পড়ে, যা সেই সময়ের সবচেয়ে লাইক পাওয়া ছবি হয়। অবশ্য ২০১৯ সালে এই রেকর্ড ভেঙে যায়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বর্তমানে রোনাল্ডোর অনুসারী ৩৮৮ মিলিয়ন।
বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ারও মার্কিন মডেল ও অভিনেত্রী কাইলি জেনার। মডেলিংয়ের পাশাপাশি প্রসাধনী ব্যবসার সঙ্গে জড়িত কাইলি জেনার। তার প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বিস্তৃত। তিনি অভিনয় থেকে শুরু করে একজন উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব এবং সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।
মাত্র ৯ বছর বয়স থেকেই কাইলি জেনার টেলিভিশন চ্যানেলের রিয়্যালেটি টেলিভিশন সিরিজ ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান্স’-এর একজন অভিনয়শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত। ক্যারিয়ার শুরুর অল্প সময়ের মধ্যেই তিনি সবার মন জয় করে নিয়েছেন।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২১ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২১ ঘণ্টা আগে