
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে সৌরবিদ্যুচ্চালিত জিপ গাড়ি। এই গাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা দুই ভাই এনামুল হক বুলবুল ও ইমরানুল হক। এখন তাঁরা জেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নেবেন।
গত মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে যানটির উদ্ভাবক এনামুল হক বুলবুল ও ইমরানুল হকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী তাঁদের হাতে এ ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শামছুন্নাহার আপেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এনামুল হক বুলবুল বলেন, মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে এ গাড়ি। এখন জেলা পর্যায়ে অংশগ্রহণ করা হবে। এটি নিয়ে অনেক দূর যেতে চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী হওয়ায় এবং উদ্ভাবকদের উৎসাহ দিতে কাঠের তৈরি সোলারচালিত এ যানকে প্রথম পুরস্কার দেওয়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫