প্রায় বছর দুই গৃহবন্দী ছিল বিশ্ববাসী। বছরের শেষভাগে অবস্থা কিছুটা ভালো হলেও এখন আবার দরজায় কড়া নাড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। তবু সব বাধা পেরিয়ে মাথা তুলে দাঁড়াতে চায় সিনে দুনিয়া। নতুন বছরে বড় বাজেটের ধামাকা নিয়ে আসছে বলিউড। বেশ কিছু ছবি মুক্তির কথা ঘোষণা হয়েছে ইতিমধ্যেই।
বছরের প্রথম ধামাকা নিয়ে আসছে প্যান ইন্ডিয়া ছবি ‘আরআরআর’। ৭ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। ছবিতে দেখা যাবে রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগণকে। ভারতের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির এই ছবি মুক্তির আগেই আয় করেছে প্রায় ৯০০ কোটি রুপি।
প্রথম তিন মাসে মুক্তি পাবে প্রভাসের ‘রাধে শ্যাম’, অক্ষয়ের ‘পৃথ্বিরাজ’ ও ‘বচ্চন পান্ডে’, দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’, জন আব্রাহামের ‘অ্যাটাক’, রাজকুমার রাওয়ের ‘বাধাই দো’, তাপসী পান্নুর ‘সাবাশ মিঠু’, আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, রণবীর সিংয়ের ‘জয়েশ্বর জোরদার’, রণবীর কাপুরের ‘শমসেরা’, কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’, আয়ুস্মান খুরানার ‘অনীক’-এর মতো বহুল চর্চিত ছবিগুলো।
মুক্তির প্রতীক্ষায় আরও আছে ‘জার্সি’, ‘লাল সিং চাড্ডা’, ‘ব্রহ্মাস্ত্র’ ‘আদিপুরুষ’, ‘টাইগার থ্রি’, ‘পাঠান’, ‘ডক্টর জি’, ‘হিরোপান্তি ২’, ‘ওএমজি ২’, ‘রামসেতু’, ‘সার্কাস’, ‘ময়দান’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘লাইগার’, ‘থ্যাংক গড’, ‘রক্ষা বন্ধন’-এর মতো বড় বাজেটের ছবিগুলো।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫