সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে কাহিনিচিত্র ‘আমি মায়ের কাছে যাবো’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত কাহিনিচিত্রের নাট্যরূপ দিয়েছেন আওরঙ্গজেব। নির্মাণ করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কাহিনিচিত্রে শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী দিহান আর শেখ রাসেলের গৃহশিক্ষিকা গীতালি দাশ গুপ্তা চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরি আলম প্রমুখ। ইতিমধ্যেই কাহিনিচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। তারিন জানিয়েছেন, নতুন বছরে জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রিমিয়ার হবে কাহিনিচিত্রটির।
তারিন বলেন, ‘গল্পটা আগেই বহুলপঠিত। চিত্রনাট্যটা আমার দারুণ লেগেছে। বেশ আবেগ ছুঁয়ে যায়। গল্পের সঙ্গে মিশে গিয়েছিলাম আমরা। যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই ভালো করেছেন। এখন মিউজিক আর সম্পাদনা শেষে কেমন দাঁড়ায়, সেটা দেখার অপেক্ষায় আছি। কারণ, আমাদের আবেগটাকে যথাযথ ফুটিয়ে তোলার জন্য মিউজিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার বিশ্বাস, আমরা দর্শকের আবেগকে নাড়া দিতে পারব।’
এর আগে শোক দিবস উপক্ষে তারিন অভিনয় করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সোহেল রানা বয়াতীর পরিচালনায় নির্মিত ডকুড্রামা ‘রক্তমাখা সিঁড়ি’তে। সেখানে তারিনের অভিনয় প্রশংসিত হয়। সুমন হাজংয়ের লেখা, সুমন কল্যাণের সুর ও সংগীতে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানকে ঘিরে তৈরি হয়েছিল ডকুড্রামাটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশীতা বড়ুয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫