
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য। তাহলে বিচারপতি নিয়োগের কাজটি আরও স্বচ্ছ ও দ্রুত হবে এবং জনগণের মধ্যে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূর হবে। আজ বুধবার আপিল বিভাগে বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, মামলার সংখ্যার বিচারে বিচারকের সংখ্যা অপ্রতুল। মামলার জট নিরসনে অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচারকের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন।
শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। বারের পক্ষে সহসভাপতি শফিক উল্লাহ সংবর্ধনা দেন।
তবে বিএনপিপন্থী আইনজীবীরা তা বর্জন করেন। পরে বারের ব্যানারে সংবাদ সম্মেলন করেন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বারের সভাপতি নেই। সবকিছু জানানোর কথা সম্পাদককে। কিন্তু আমাকে কিছু জানানো হয়নি। বারকে অবজ্ঞার প্রতিবাদে আমরা সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করলাম।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের পর আদালতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বর্জন বর্জন বলে স্লোগান দেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৭ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৯ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১০ ঘণ্টা আগে