দাবদাহ থেকে বন্যা। কখনো ভয়ংকর ঝড় কিংবা কৃষকের মাঠে খরা। চলতি বছর প্রায় সব ধরনের জলবায়ু বিপর্যয় দেখেছে বিশ্ব। অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে দেখা গেছে রেকর্ড দাবানল। বিজ্ঞানীরা বলছেন, চলতি বছর এমন বিপর্যয় আগের চেয়ে অনেক বেড়েছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব।
ফেব্রুয়ারিতে টেক্সাসে ভয়াবহ শীত দিয়ে শুরু। সব সময় গরম থাকা টেক্সাসে শীতে মারা যায় ১২৫ জন। একই সময়ে কেনিয়ায় ফসলের জমিতে দেখা গেছে পঙ্গপাল। বিরূপ আবহাওয়াই এ পতঙ্গের উপযুক্ত পরিবেশ। মার্চে বেইজিং ঢেকে যায় ধুলার রাজ্যে। এর কয়েক মাস পর জুনে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুরু হয় খরা। যুক্তরাষ্ট্র ও কানাডায় দাবদাহে মারা যায় অন্তত কয়েক শ মানুষ।
জুলাইয়ে চীনের হিনান প্রদেশে বন্যায় মারা যায় ৩০০ জন। একই সময় জার্মানি বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বন্যায় ২০০ জনের প্রাণহানি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫