
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে একটি পর্যটন এলাকায় ব্যাপক তুষারধসের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে প্রায় ১ হাজার পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত তাদের উদ্ধারের কাজেও নামা কঠিন হয়ে গেছে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই তুষারধসের ঘটনা ঘটে। জিনজিয়াংয়ের যে এলাকায় বা গ্রামে ঘটনাটি ঘটেছে, তার নাম হেমু। গ্রামটি কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়া সীমান্তের বেশ কাছে। আশঙ্কা করা হচ্ছে, তুষারধসের কারণে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আগামী আরও কয়েক দিন পর্যটকদের ওই গ্রামে আটকে থাকতে হতে পারে। তবে বেশ কয়েকটি স্থানে আটকে থাকা পর্যটকদের হেলিকপ্টারের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দিন ধরেই এই অঞ্চলে ব্যাপক তুষারপাত হচ্ছে। সব মিলিয়ে এই তুষারপাত স্থায়ী হতে পারে অন্তত ১০ দিন। জিনজিয়াংয়ের আলতাই প্রিফেকচারের অবস্থিত এই এলাকায় ব্যাপক তুষারপাতের কারণেই এই তুষারধসের ঘটনা ঘটেছে। আলতাই পর্বতমালার মধ্য দিয়ে গ্রামটিতে যে রাস্তা গিয়েছে, সেই রাস্তায়ও ব্যাপক তুষারধসের ঘটনার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
চীনা সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কোনো জায়গায় তুষারধসের উচ্চতা এত বেশি ছিল যে, তা প্রায় ৭ মিটার পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল। এই উচ্চতা সাধারণত তুষার পরিষ্কারের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে এই তুষারধসের ঘটনা ঘটেছে। কোনো বিঘ্ন না ঘটলে অন্তত এক সপ্তাহ লাগবে এই তুষার পরিষ্কার করতে।
জিনজিয়াং কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে ৫৩ জন কর্মী ও ৩১ ইউনিট বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগানো হয়েছে তুষার সরানোর কাজে। জিনজিয়াংয়ের মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগের প্রধান জাও জিনশেং বলেছেন, ‘এই তুষারধসের পরিস্থিতি তুলনামূলকভাবে আমাদের জন্য বিশেষ একটি পরিস্থিতি। আমরা এর আগেও এত ভারী তুষারপাত দেখেছি, তবে আমরা এত বেশি তুষারধস দেখিনি।’

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে