ফোরজি নেটওয়ার্কের আওতায় দেশের ৯৯% মানুষ
দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৪ কোটিতে এবং ইন্টারনেট গ্রাহক ১৩ দশমিক ৩৬ কোটি। ফোরজি নেটওয়ার্ক দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছেছে।