
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুলকে হত্যার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই রিমান্ড মঞ্জুর করেন।

আওয়ামী লীগ নেতা এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রকে হত্যার অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার নিহতের বোন তানিয়া আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘কোটা নিয়ে আমাদের (সরকারের) ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনটা কোটায় নেই। সেটা কোন দিকে গেছে