নানা কারণে শেখার পরিধি বিস্তৃত হচ্ছে। তবে প্রায়ই শোনা যায়, শেখা বিষয়গুলো মনে থাকছে না। এ সমস্যা কমবেশি প্রায় সব শিক্ষার্থীরই রয়েছে। সঠিক নিয়ম মেনে না পড়ার কারণে পড়া ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। কিছু কৌশল বা অভ্যাস মেনে চললে পড়া মনে রাখা সম্ভব। পাঁচটি কৌশল নিয়ে লিখেছেন আলভি আহমেদ।
পড়ার মাঝে বিরতি
দীর্ঘ সময় একটানা পড়া ঠিক নয়। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা পড়ার অভ্যাস থাকলে বিরতি নিয়ে পড়তে হবে। এতে পড়া মনে থাকবে। পরীক্ষার আগে বাড়তি চাপ নেবেন না। আগেই প্রস্তুতি গুছিয়ে রাখুন।
পড়ার কৌশল পরিবর্তন
বইয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করার পরিবর্তে শর্ট নোট রাখুন। এতে পড়া মনে থাকবে এবং পরীক্ষার আগে নিজের রিভিশন দেওয়ার সময়ও সুবিধা হবে।
রিভিশন দিন
পড়া মনে রাখার জন্য রিভিশনের বিকল্প নেই। পরীক্ষার আগে যিনি যত বেশি রিভিশন দিতে পারবেন, তাঁর পরীক্ষা তত বেশি ভালো হবে। তাই নিজের নোট ও আত্মস্থ করা পড়া রিভিশন দেওয়া জরুরি।
এতে পড়া দীর্ঘ সময় স্মৃতিতে ধরে রাখতে পারবেন।
নিমোনিক তৈরি
জটিল বিষয় মনে রাখার জন্য পরিচিত শব্দ বা এক-দুই লাইনে নিমোনিক তৈরি করা যেতে পারে। নিমোনিক তৈরির মাধ্যমে কোনো নির্দিষ্ট একটি তথ্য বা বিবরণ সহজেই মনে থাকবে। এ ক্ষেত্রে সহজে মনে রাখতে সক্ষম, এমন শব্দ ব্যবহার করতে হবে।
নিয়মিত অনুশীলন
পড়া মনে রাখার জন্য নিয়মিত অনুশীলন করা জরুরি। এখন যেটি পড়লেন ৩০ মিনিট পর একবার, ১ দিন পর একবার, ১ সপ্তাহ পর একবার, ১ মাস পর আরেকবার-এভাবে রিপিট করুন। বারবার একই বিষয় পড়ার ফলে ব্রেইনের স্মৃতি তৈরির স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা লং টার্ম মেমোরি তৈরিতে সাহায্য করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫