রাজশাহী জেলা
রাজশাহী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও আম উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। পদ্মা নদীর তীর ঘেঁষা এই অঞ্চলে প্রতিদিনই ঘটে নানা স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম। জেলার সর্বশেষ খবর, দুর্ঘটনা, রাজনীতি ও সমসাময়িক আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া রাজশাহী সদর, পবা, দুর্গাপুর, মোহনপুর, চারঘাট, পুঠিয়া, বাঘা, গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী
দেশে কোনো সারের সংকট নেই জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশের সীমিত কিছু এলাকায় সারের সংকট হয়েছে। যে জেলাগুলোর পাশে সীমান্ত আছে এবং সীমান্তের ওপারেও চাষাবাদ হয়, ওই এলাকায় চাহিদাটা দেখা যাচ্ছে।

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৭০টি ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫ ও এসআরবি-১১) যৌথ দল। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে
রাজশাহীর ৯টি উপজেলা সরকারি কলেজের শিক্ষার্থীরা এবার এইচএসসিতে ভালো ফল করতে পারেননি। ছয়টি কলেজের ফল শিক্ষা বোর্ডের গড় পাসের হারের চেয়ে কম। তবে তিনটি কলেজ তুলনামূলক ভালো করেছে। ২০১৮ সালে এই ৯টি কলেজ জাতীয়করণ করা হয়।

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
রামেক হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকটের বিষয়ে বিশেষ সহকারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবলের সংকট রয়েছে। ২০১৩ সালে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, সে অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগ, ভৌত অবকাঠামোর সম্প্রসারণ












