বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষি, শিল্প ও বাণিজ্যের জন্য পরিচিত। দেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জেলায় প্রতিদিনই ঘটে নানা স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম। জেলার সর্বশেষ খবর, দুর্ঘটনা, রাজনীতি ও সমসাময়িক আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া কাহালু, বগুড়া সদর, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাঁচিয়া, আদমদীঘি, নন্দীগ্রাম, সোনাতলা, ধুনট, গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়ায় মারধরে মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের—জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোফাজ্জল হোসেনের সুমন মোল্লা (৩৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

বগুড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা ও মদপানের পর এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।