ঢাকা বিভাগ
ঢাকা বিভাগ বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল, যেখানে ১৩টি জেলা অন্তর্ভুক্ত। রাজধানী ঢাকা প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। টাঙ্গাইল জেলা ঐতিহ্যবাহী পোড়াবাড়ীর চমচম এবং তাঁতের শাড়ির জন্য উপমহাদেশে বিখ্যাত । গাজীপুর জেলা ও নারায়ণগঞ্জ জেলা শিল্প ও উৎপাদনের হাব। কিশোরগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা এবং মানিকগঞ্জ জেলা শিক্ষা, সাংস্কৃতি, ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত। মাদারীপুর জেলা, রাজবাড়ী জেলা এবং শরীয়তপুর জেলা কৃষি ও নদীবেষ্টিত পরিবেশের জন্য বিখ্যাত। নরসিংদী জেলা শিল্প ও কৃষির সমন্বয় প্রদর্শন করে। এই জেলাগুলো মিলিতভাবে ঢাকা বিভাগের অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। ওই দিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা।

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, টাঙ্গাইলে পালিত হচ্ছে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সেজেছে তাঁর মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ
গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করছেন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

রাজধানীতে ভয়াবহ বায়ুদূষণ, গুলশান-বারিধারার বাতাস ‘দুর্যোগপূর্ণ’
ধোঁয়াশায় ঢাকা এক সকাল দেখল রাজধানীবাসী। তবে এ ধোঁয়াশায় কুয়াশার চেয়ে দূষণের মাত্রাই বেশি বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার। আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে বায়ুমানের তালিকায় দেখা যায়, ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে গুলশান-বারিধারা..












