ক্ষুদ্রঋণ

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত
বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে.

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ
অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বজুড়ে ‘নতুন উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন’ করবে বলে মনে করছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিডিএফের মতে, এ ধরনের ব্যাংক হলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে।

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের নেতা মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ
মালয়েশিয়াতে অবস্থানের সময়ই বারনামাকে একটি সাক্ষাৎকার দেন ড. ইউনূস। সাক্ষাৎকার গ্রহণ করেন, বারনামার এডিটর ইন চিফ আরুল রাজু দুরার রাজ। তাঁর সঙ্গে ছিলেন বারনামার ইকোনমিক সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট এডিটর কিশু কুমারী সুসিদারাম এবং ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের এডিটর ভুন মিয়াও পিং।

তরুণ উদ্যোক্তা গড়তে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের আহ্বান ড. ইউনূসের
ক্ষুদ্রঋণের সাফল্যের উদাহরণ টেনে অধ্যাপক ইউনূস বলেন, ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কখনো ঋণ পরিশোধ না করে পালিয়ে যায়নি। অথচ প্রচলিত ধারার অনেক ব্যাংক ঋণের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তাই, এখন আমাদের প্রকৃত ব্যাংকিং ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়া উচিত...












