
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে টঙ্গী-ভৈরব রেলপথের ঘোড়াশাল রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্পেনের মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণে গাজীপুরের কালীগঞ্জের ফুড ডেলিভারি রাইডার ইউসুফ হাসান আলিফ নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরও দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর আগে ইউসুফ হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন—‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’

গাজীপুরের কালীগঞ্জে মাথায় কলার ছড়া নিয়ে বাজারে যাওয়ার সময় শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন...

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।