
দুদকের আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কিনে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি এবং অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করা হয়।