
নতুন বছরে নিজেদের সেবা আরও উন্নত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইনস্টাগ্রাম। আগামী বছর এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে, এর বেশ কিছু ফিচারকে আরও উন্নত করা। তবে বেশি জোর দেওয়া হবে ভিডিওর ওপর। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে , ২০২১ সালে সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণের ওপর বেশি জোর দিয়েছে ইনস্টাগ্রাম। সরিয়ে ফেলা হয়েছে লাইক কাউন্ট। শুধু তাই নয়, কিশোর বয়সের ব্যবহারকারীদের নিরাপত্তায় তাদের সরাসরি বার্তা পাঠানোর ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী বছর এই প্ল্যাটফর্মে এর রিল ফিচারকে ঘিরে সমস্ত ভিডিও ফরম্যাট উন্নত করার পরিকল্পনা করছে।
ভিডিও ছাড়াও মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটির মূল চালিকাশক্তি হচ্ছে মেসেজিং, স্বচ্ছতা ও কনটেন্ট নির্মাতারা। আগামী বছর এই সবকিছুতেই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অ্যাডাম মোসেরি।
টুইটারে এক ভিডিও বার্তায় মোসেরি বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদেরও যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সে কারণেই ইনস্টাগ্রামের কিছু বিষয় উন্নত করা প্রয়োজন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আর স্রেফ একটি ফটো-শেয়ারিং অ্যাপ নই। তাই আমরা ভিডিওর ওপর জোর দিয়ে কাজ করছি। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের কাছে রিল ফিচার আরও জনপ্রিয় করে তোলা। তা ছাড়া কীভাবে এই প্ল্যাটফর্মের স্বচ্ছতা আরও বাড়ানো যায়, তাতে আমরা জোর দিয়েছি।’ কনটেন্ট নির্মাতারা যেন আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছর ইনস্টাগ্রামে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীদের নিজের প্রোফাইলের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার ওপর জোর দেওয়া হয়েছে। লাইক কাউন্ট সরিয়ে ফেলার পাশাপাশি সময় বেঁধে দেওয়ার জন্য ‘লিমিট’ ফিচার চালু করা হয়েছে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদেরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পর্যন্ত ইউরোপের শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ায় দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
২ দিন আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
২ দিন আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
২ দিন আগে