যেসব অ্যাকাউন্টে এক বছরের বেশি সময় লগইন করা হয়নি বা কোনো টুইট করা হয়নি সেগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এমন ১৫০ কোটি অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। অ্যাকাউন্টগুলো মুছে গেলে নতুন ব্যবহারকারীরা টুইটারে নিজেদের পছন্দমতো ইউজার নেম ব্যবহারের সুযোগ বাড়বে।
মাস্ক বলেন, ‘অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে অনেক ইউজার নেম আবার ব্যবহারের উপযুক্ত হবে। অ্যাকাউন্টগুলো থেকে অনেক বছর ধরেই কোনো কার্যক্রম দেখা যায়নি। তাই এগুলো মুছে ফেলাই স্বাভাবিক প্রক্রিয়া।’
এর আগে আরেক টুইটে মাস্ক বলেন, ‘টুইটার থেকে বর্তমানে প্রচুর স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে। ফলে ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে নিয়মিত বিজ্ঞাপন দেখছেন এমন ২৩ কোটি ৭৮ লাখ ব্যবহারকারীকে ‘সক্রিয় ব্যবহারকারী’ হিসেবে শনাক্ত করেছে টুইটার কর্তৃপক্ষ।
এর আগে মাস্ক টুইটার থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত নভেম্বরে তিনি জানান, যেসব অ্যাকাউন্ট এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় সেগুলো মুছে ফেলা হবে। তবে এটি এখনো অস্পষ্ট যে ঠিক কত দিন ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।
এর আগে টুইটারে নতুন ব্যবহারকারীর সংখ্যা অন্য যে কোনো সময়ের চেয়ে বাড়ছে বলে জানিয়েছিলেন মাস্ক। গত ২৬ নভেম্বর এক টুইটে তিনি জানান, ১৬ নভেম্বরের আগের সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখের বেশি ব্যবহারকারী নতুন করে যুক্ত হয়েছে টুইটারে। ২০২১ সালের একই সপ্তাহের থেকে যা প্রায় ৬৬ শতাংশ বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে