সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে