
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার নিয়ে প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। এবার তিনি টুইটারে তিন রঙের ভেরিফিকেশন টিক আনতে যাচ্ছেন তিনি। ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলাদা আলাদা এসব ভেরিফিকেশন টিক দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইলন মাস্ক জানিয়েছেন, আগামী সপ্তাহেই টুইটারে এই তিন রঙের ভেরিফিকেশন টিক চালু হবে। টুইটারের নতুন মালিক বলেছেন, প্ল্যাটফর্মটি পরের সপ্তাহের শুক্রবারে পরীক্ষামূলকভাবে ভেরিফিকেশন পরিষেবা চালু করবে। নতুন ব্যবস্থা অনুসারে, এখন থেকে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে ব্যক্তিদের জন্য একটি নীল, সরকারি প্রতিষ্ঠানের জন্য ধূসর এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সোনালি টিক মার্ক থাকবে।
ইলন মাস্ক আরও বলেছেন, ‘সব ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে হাতে-কলমে তথ্য যাচাই করা হবে তার পর টিক দেওয়া হবে।’ তবে তিনি স্পষ্ট করেননি যে, নতুন চেক মার্কগুলোর জন্য কোনো ফি দিতে হবে কি না।
বর্তমানে ৪ লাখেরও বেশি টুইটার অ্যাকাউন্টে নীল টিক রয়েছে। সাধারণত নীল টিকযুক্ত অ্যাকাউন্টগুলোকে নিশ্চিত পরিচিতি হিসেবে চিহ্নিত করে এবং এসব সাধারণত সেলিব্রিটি, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান এবং বড় করপোরেশনগুলোকে দেওয়া হয়।
মাস্ক বলেছেন, নতুন নীল টিক সব ব্যক্তিতেই দেওয়া হবে। শর্ত পূরণ হলে তারকা বা সাধারণ ব্যক্তিত্বের মধ্য কোনো ফারাক করা হবে না। আগামী সপ্তাহে এই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে