
সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে