
বাজারে নিজেদের ফোল্ডেবল ফোন ‘মিক্স ফোল্ড ৩’ আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বিগত বছরের আগস্টে বাজারে আসে শাওমির মিক্স ফোল্ড-২। এরই পরবর্তী সংস্করণ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টেই বাজারে আনা হবে এই ফোন। ফোনটিতে চমক হিসেবে থাকছে পেরিস্কোপ ক্যামেরা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, এখনো নিশ্চিত করে ফোনটির কনফিগারেশন না জানা গেলেও ধারণা করা হচ্ছে, ইউএসবি ৩.২ পোর্ট ব্যবহার করা হতে পারে এই ফোনে। এ ছাড়া ১৬ জিবি র্যাম এলপিডিডিআর৫ এক্স র্যাম ও ৫১২ জিবি বা ১ টেরাবাইট ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে ফোনটিতে।
ধারণা করা হচ্ছে, পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হবে নতুন এই মডেলে। এ ছাড়া আগের মডেলটির মতোই ছোট এবং লাইট ডিজাইনের আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটিতে। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছিল আগের ফোল্ডেবল ফোনটিতে, যা এসেছিল ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্টের সঙ্গে। তবে নতুন ফোনের ব্যাটারি বা চার্জিং সম্বন্ধে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নেয় ওয়ানপ্লাস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশঅ্যাবলের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং, অপ্পো, মটোরোলাকে পাল্লা দিতে প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন আনতে চলেছে প্রতিষ্ঠানটি। সঠিক তারিখ ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উন্মোচন হতে পারে ফোনটি।
ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন বলেন, ‘নতুন ফোল্ডেবল স্মার্টফোন আরও দ্রুতগতির ও ভালো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। ওয়ানপ্লাসের অন্যতম ফ্ল্যাগশিপ মডেলও হতে চলেছে এটি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে