ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।

মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।

সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।

এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।

পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে