
গ্যালাক্সি এস ২৩ সিরিজে ভর করে ভারতের বাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং। অন্যদিকে ৫জি মডেলের সাশ্রয়ী ফোন এনে দ্বিতীয় হিসেবে চীনের অবস্থান আরো জোরালো করেছে চীনের শাওমি।
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) হিসাবে এই চিত্র উঠে এসেছে। তবে এই সময়ে ভারতে স্মার্টফোনের মোট বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কমেছে। প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ক্যানালিসের বরাত দিয়ে গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
জুলাই-সেপ্টেম্বর সময়ে ৭৯ লাখ ফোন বিক্রি করে ভারতের বাজারে ১৮ শতাংশই এখন স্যামসাংয়ের দখলে। এক্ষেত্রে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ২৩-এর বড় অবদান রয়েছে। আর দ্বিতীয় শাওমি ৭৬ লাখ ৫জি স্মার্টফোন বিক্রি করেছে। ভারতের বাজারে এই ব্র্যান্ডের শেয়ার ১৬ শতাংশ।
ভারতের বাজারের শীর্ষ পাঁচে থাকা অন্য ব্র্যান্ডগুলোও যথারীতি চীনের। এর মধ্যে ৭২ লাখ স্মার্টফোন বিক্রি করে এবং ১৬ শতাংশ শেয়ার নিয়ে ভিভো তৃতীয় অবস্থানে, ৫৮ লাখ ফোন বিক্রি করে ও ১৪ শতাংশ শেয়ার নিয়ে রিয়েলমি চতুর্থ এবং ৪৪ লাখ বিক্রিসহ ১২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ভিভো পঞ্চম অবস্থানে রয়েছে।
ভারতের সামনের উৎসব মৌসুমে স্মার্টফোনের বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ক্যানালিসের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে ৪৩০ লাখ স্মার্টফোনের চালান এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কম।
ভারতের উৎসব মৌসুমে ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে ৫জি স্মার্টফোন বিক্রি করার কৌশল নিয়েছে। রেডমি ১২ ৫জি ও পোকো এম ৬ প্রো ৫জি সাশ্রয়ী স্মার্টফোন ভারতের বাজারে নিয়ে এসেছে। রিয়েলমি ১১ এক্স ৫জি ও রিয়েলমি ১১ ৫জি মডেল এনেছে রিয়েলমি। মটোরোলা, ইনফিনিক্স ও টেকনোও ৫জি ডিভাইস নিয়ে এসেছে।
ক্যানালিসের প্রতিবেদন বলছে, বছরের শেষের ত্রৈমিসিকে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বাড়ছে। স্যামসাং গ্যালাক্সি এস ২৩ সিরিজ, অ্যাপলের আইফোন ১৪ ও আইফোন ১৩ ফোনের ওপর উৎসব মৌসুমে অনলাইনে বিভিন্ন ছাড় দেওয়ায় বিক্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যানালিসের জ্যেষ্ঠ বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, বছরের শেষার্ধে স্মার্টফোনের বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় তার ব্যাঘাত হতে পারে। ২০২৪ সালের বাজারও বৈশ্বিক অর্থনৈতিক বিভিন্ন কারণের ওপর নির্ভর করে। স্মার্টফোনের চাহিদা বাড়াতে ব্র্যান্ডগুলো ভারতীয় বাজারের সঙ্গে সঙ্গতপূর্ণ পরিকল্পনা গ্রহণ করছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে