
একসময় ছিল, যখন কাগজে লেখা প্রিন্টই ছিল প্রযুক্তির বড় বিস্ময়। এরপর সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তির রূপ—ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হতে শুরু করেছে ছোটখাটো মডেল, খেলনা কিংবা যন্ত্রাংশ। তবে এখন ভবন নির্মাণেও জায়গা করে নিচ্ছে এই প্রযুক্তি। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাকস, এমনকি মঙ্গলগ্রহে বসবাসের জন্য পরীক্ষামূলক ঘর নির্মাণের পর এবার তৈরি হলো যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্টেড স্টারবাকস কফিশপ।
টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে স্থাপন করা হয়েছে এই অভিনব স্টারবাকস। ২০২৪ সালের শেষ দিকে এর নির্মাণকাজ শুরু হয়। যদিও স্টারবাকস কর্তৃপক্ষ ভবনটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি। তবে স্থানীয় ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম ব্রাউনসভিল টুডে জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এখানে কফি পরিবেশন শুরু হতে পারে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জার্মান কোম্পানি পারি ৩ডি কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠান এর আগেও ইউরোপের সবচেয়ে বড় আকারের থ্রিডি প্রিন্টেড ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণে কোম্পানিটি ব্যবহার করেছে কোবড বিওডি–২ নামের থ্রিডি প্রিন্টার। এটি স্বয়ংক্রিয়ভাবে রোবটিক নোজল থেকে সিমেন্টজাতীয় পদার্থ নির্দিষ্ট নকশা অনুযায়ী স্তরে স্তরে প্রিন্ট করে ভবনের মূল কাঠামো তৈরি করে।
কাঠামোটি একবার প্রিন্ট করা শেষ হলে চূড়ান্তভাবে জানালা, বারান্দা ও অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণে মানুষেরই হাত লাগাতে হয়। ভবনটি একতলা ও এর আয়তন ১ হাজার ৪০০ বর্গফুট। ভবনটি মূলত পিকআপ ও ড্রাইভ-থ্রু (গাড়িতে বসে অর্ডার) অর্ডারের জন্য ব্যবহৃত হবে, বসে কফি খাওয়ার জন্য নয়।
২০২৩ সালের সরকারি লাইসেন্সের নথি অনুযায়ী, প্রকল্পটির বাজেট ধরা হয়েছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার। যদিও চূড়ান্ত খরচ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে থ্রিডি প্রিন্টেড ভবনের যে জোয়ার চলছে, এটি তারই আরেকটি নজির। টেক্সাসের অন্য এলাকাতেও আইকন নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য উলফ র্যাঞ্চ ও কমিউনিটি ফার্স্ট ভিলেজ।
এদিকে সম্প্রতি মাত্র ছয় ঘণ্টায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেলস্টেশন নির্মাণ সম্পন্ন করেছে জাপান।
তথ্যসূত্র: নিউ অ্যাটলাস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে