শিশুদের কথা বিবেচনায় রেখে এসেছে নতুন এআই পিনহুইলজিপিটি। নির্মাতাদের দাবি, এই এআই অ্যাপ অনুপযুক্ত কনটেন্ট ব্লক করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে বানানো। তবে আশার ব্যাপার হচ্ছে, নতুন এ অ্যাপ শিশুদের এআইয়ের দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে।
পিনহুইল ও চ্যাটজিপিটি যৌথভাবে শিশুদের জন্য নিরাপদ এআই পিনহুইলজিপিটি তৈরি করেছে। সন্তান সফটওয়্যারটিতে কী করছে, মা-বাবা চাইলে তা পর্যবেক্ষণ করতে পারবেন।
পিনহুইলজিপিটির লক্ষ্য ৭ থেকে ১২ বছর বয়সী শিশু। এআই অ্যাপটির মূল কাজ হচ্ছে নির্দিষ্ট বয়সের উপযোগী করে বাজে লিঙ্ক ও ছবি এড়িয়ে সাধারণ এবং সহজে বোঝা যায় এমনভাবে প্রশ্নের উত্তর দেওয়া। এই চ্যাটবটে সন্তানের চ্যাট পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে মা-বাবা সন্তানের কৌতূহল সম্পর্কে ধারণা পেতে পারেন এবং প্রয়োজনে শিশুকে বিভিন্নভাবে সংশোধন করার সুযোগ তো থাকছেই।
পিনহুইলের সিইও উইটব্যাক বলেন, ‘চ্যাটজিপিটির সমন্বয়ে আমরা মজার এবং শিক্ষামূলকভাবে আজকের শিশুদের জন্য নতুন ধারার এআই পিনহুইলজিপিটি নিয়ে এসেছি। এর মাধ্যমে শিশুরা ইন্টারনেট থেকে নিরাপদ ও বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবে। শুধু শিশুরাই নয়, নিজের শিশু কী করছে এবং কখন ও কোথায় তাদের থামতে হবে, সেসব বিষয়ে নির্দেশনা দিয়ে মা-বাবাও এআইয়ের দুনিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।’
অনেক সময় দেখা যায়, শিশুরা কিছু বিষয় বুঝতে পারে না। মানুষ বা শিক্ষকের কথা তাদের কাছে কঠিন মনে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক শিশু গণিত ভালো বোঝে না। কারণ, জটিল বিষয়গুলো শিক্ষকেরা সহজ করে বোঝাতে পারেন না। আবার কিছু বই আছে, যেগুলো শিশুদের উপযোগী করে তৈরি নয়। এসব ক্ষেত্রে পিনহুইলজিপিটি এআই বড় ভূমিকা রাখতে পারে। শিশুরা বইয়ের যেকোনো একটি অনুচ্ছেদ বা অঙ্ক এই চ্যাটবটে রেখে সহজ করে বুঝিয়ে দিতে বললে, অ্যাপটি তা করে দেবে।
প্রযুক্তিবিদ মাইক কিংয়ের মতে, ‘এআই শিশুদের বিকাশে ভূমিকা রাখতে পারে এবং শিশুদের মজার মাধ্যমে শিখতে সহায়তা করতে পারে।’ তাঁর নিজের সন্তানেরা তাদের মাকে অফিসের সময়ে এআইভিত্তিক ‘স্পিচ টু টেক্সট’ প্রযুক্তির মাধ্যমে বার্তা আদান-প্রদান করে।
শিশুকে নিরাপদ রাখতে
সূত্র: লাইফওয়্যার

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে