
প্রিমিয়াম ও দামি ল্যাপটপে গত চার বছর ধরে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করছে স্যামসাং। এখন ল্যাপটপ ডিভাইসে এই ডিসপ্লের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তাই আরও উন্নত মানের ওএলএডি ডিসপ্লে তৈরি করতে ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে কোম্পানিটি।
ছোট ও মাঝারি আকারের ওএলইডি প্যানেলের প্রস্তুতকারক স্যামসাং। ল্যাপটপে ওএলইডি প্যানেলগুলোর ব্যবহার বাড়ানোর জন্য চিপ নির্মাতা ইন্টেল ও কোয়ালকমের সঙ্গে কাজ করছে। কোরিয়ার ডিসপ্লে এক্সিবিশনে স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেন, প্রযুক্তি উৎপাদনের পরিমাণ এবং গ্রাহকদের সহযোগিতায় ল্যাপটপ বাজারে শক্তিশালী প্রতিযোগিতা করার জন্য গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অ্যাপলের নতুন আইপ্যাড প্রোর জন্য ট্যান্ডেম ওএলইডি প্যানেল সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এটি ভবিষ্যতের আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি মডেলগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটি শিগগিরই অ্যাপলের ভবিষ্যতের ম্যাকবুকগুলোর জন্য ওএলইডি প্যানেল সরবরাহ করবে।
ল্যাপটপ বাজারে ওএলইডি প্যানেলের চাহিদা বাড়ায় ২০২৬ সালের মধ্যে নতুন ৮ দশমিক ৬ জেনারেশন ওএলইডি উৎপাদন শৃঙ্খল করবে স্যামসাং। এ জন্য কোম্পানিটি ৪ লাখ ১০ হাজার কোটি দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় ৩০০ কোটি ডলার) বিনিয়োগ করছে। এই শৃঙ্খল প্রতিবছর ১ কোটি ওএলইডি প্যানেল তৈরি করতে পারবে।
এলজি ইতিমধ্যে ল্যাপটপের জন্য ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করেছে। তবে স্যামসাং এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় ওএলইডি প্যানেল প্রস্তুতকারক হওয়ার কারণে ল্যাপটপ ও মনিটরের জন্য স্যামসাং শিগগিরই ট্যানডেম ওএলইডি প্যানেল তৈরি করবে।
স্যামসাং ডিসপ্লের সিইও চোই জু-সান বলেছেন, ইন্টেল ও কোয়ালকমের মতো বিভিন্ন সিস্টেম অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মোবাইল ওএলইডির বিভিন্ন সংস্করণ তৈরি করতে থাকবে স্যামসাং। অনেক গ্রাহকের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি এবং স্যামসাংয়ে তৈরি ওএলইডি প্যানেলগুলো ডিভাইসে থাকা এআই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে।
তথ্যসূত্র: স্যামমোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে