ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে।
প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।
প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।
এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।
ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।
এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে