সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা জন ওয়ারনক মারা গেছেন। গতকাল শনিবার ৮২ বছরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাডোবি। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
ড. ওয়ারনক ২০১৭ সাল পর্যন্ত তিন দশক অ্যাডোবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আমৃত্যু সংস্থাটির পরিচালনা পর্ষদের অংশ ছিলেন।
ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান।
ওয়ারনকের মৃত্যুতে অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ কর্মীদের এক ই-মেইল বার্তায় বলেন, ‘গত ২৫ বছরে আমার পেশা জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো জনের সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমার রোল মডেল ও মেন্টর ছিলেন। তাঁকে আমার বন্ধু বলতে পেরে আমি গর্বিত।’
অ্যাডোবি প্রতিষ্ঠার আগে ড. ওয়ারনক জেরক্স পালো আল্টো গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব উটাহতে অধ্যাপনার কাজও করেছেন।
ড. ওয়ারনক ইউনিভার্সিটি অব উটাহ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট, গণিতে স্নাতকোত্তর এবং গণিত ও দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
স্ত্রী মারভা ও তিন সন্তান রেখে গেছেন তিনি।
অ্যাডোব মূলত গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সফটওয়্যারের জন্য বিখ্যাত। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন, অ্যাক্রোবেট রিডার, ইনডিজাইন, লাইটরুম, ড্রিমওয়েভার ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি কোম্পানির তৈরি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে