এবার ক্রিপ্টো কারেন্সি চালু করল বার্তা আদান-প্রদানকারী ডিজিটাল চ্যানেল টেলিগ্রাম। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বজুড়ে ৮০ কোটি ব্যবহারকারী এ সুবিধা পাবে। তবে এই ওয়ালেট হবে ‘সেল্ফ কাস্টোডিয়াল’ অর্থাৎ এর লেনদেনের সুরক্ষার দায়িত্ব নিজের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের ফলে চ্যাট প্ল্যাটফর্মটির ক্রিপ্টো জগতে উপস্থিতি বাড়াবে এবং সাধারণ ব্যবহারকারীকে ক্রিপ্টোর সঙ্গে পরিচয় ঘটাতে সাহায্য করবে।
গত বুধবার সিঙ্গাপুরে ‘টোকেন ২০৪৯’ নামে ক্রিপ্টো কনফারেন্সে টেলিগ্রাম ও টন ফাউন্ডেশন যৌথভাবে ‘টন স্পেস’ নামে এই ওয়ালেট ঘোষণা দেয়। এই কনফারেন্সে দশ হাজার মানুষ উপস্থিত ছিল।
ডিজিটাল সম্পদের ওপর ব্যবহারকারীদের কোন নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি এফটিএক্স দুর্ঘটনার পর ধরা পড়ে। তাই সেন্ট্রালাইজড ওয়ালেটগুলির চেয়ে সেল্ফ-কাস্টোডিয়াল ওয়ালেটের প্রয়োজনীয়তা তৈরি হয়।
এর আগে ওপেন নেটওয়ার্কের (টিওএন) সঙ্গে মিলে ব্লকচেইন প্রকল্প নিয়েছিল টেলিগ্রাম। ব্লকচেইনকে প্রধান মুদ্রা হিসেবে প্রস্তাব করায় টিওনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মামলা করে। তার পর প্রকল্পটি বন্ধ হয়।
ওপেন সোর্স ডেভেলপার ও ব্লকচেইন নিয়ে উৎসাহীদের একটি গ্রুপ পরে দ্য ওপেন নেটওয়ার্ক ফাউন্ডেশন (টিওএন ফাউন্ডেশন) প্রতিষ্ঠা করে, যা এখন টিওএনের উন্নয়নে সহায়তা করছে। টেলিগ্রাম ব্লকচেইনের উপর ভিত্তি করেই সেল্ফ কাস্টোডিয়াল ওয়ালেট তৈরি করছে।
এ বছরের নভেম্বর থেকে টন স্পেসে টেলিগ্রামের গ্রাহকরা কোনো ওয়ালেট নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারবে। ফিচারটি টেলিগ্রামের বিদ্যমান কাস্টডিয়াল ওয়ালেট সার্ভিসের একটি এক্সটেনশন। ইতিমধ্যে এতে ৩০ লাখ ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছে। তবে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করা হবে না। কারণ দেশটি বিভিন্ন ক্রিপ্টো শিল্প ও অ্যাপের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে।
বল্ক চেইনের মাধ্যমে মিনি অ্যাপ ইকোসিস্টেম অন্যান্য থার্ড পার্টি মিনি অ্যাপের মত টন স্পেসও টেলিগ্রামের ভেতরে চলে ৷ মেসেঞ্জার এক ধরনের ‘সুপার অ্যাপ’ হিসেবে তৈরি হচ্ছে। । যার ধারণা প্রথমে উইচ্যাট জনপ্রিয় করে তোলে। তবে মেসেঞ্জারের অ্যাপটি উইচ্যাটের মত হবে না। এখানে অর্থ নিয়ন্ত্রণ করার নিজস্ব পদ্ধতি থাকবে।
এদিকে টেলিগ্রাম পেমেন্টকে বিকেন্দ্রীকরণ করবে। মেসেঞ্জারের কেন্দ্রীভূত সমাধানের পরিবর্তে ডেভেলপাররা টন স্পেস ওয়ালেটকে যুক্ত করে ক্রিপ্টো সহযোগী মিনি অ্যাপ তৈরি করতে পারবে।
টেলিগ্রামে ক্রিপ্টো ওয়ালেট যোগ করার ফলে অ্যাপে উল্লেখযোগ্যভাবে ব্যবহারকারী বৃদ্ধি পাবে। এর মধ্যে অনেকে গ্রাহকই উন্নয়নশীল দেশের। এসব দেশের মানুষদের ডিজিটাল অর্থের সঙ্গে পরিচয় করাতে এটি সাহায্য করবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে