বিমানের ডানা দেখেছেন তো? দেখেছেন নিশ্চয়ই। সেই যে, উড়ন্ত পাখির মতো দুই পাশে দুই ডানা। সেটার কথাই বলছি। জেনে ভিরমি খেতে পারেন, এবার ডানার সে নকশা বদলের দিন চলে এসেছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি পরবর্তী প্রজন্মের বাণিজ্যিক বিমান তৈরি করছে, যেখানে বিমানের ওপরের দিকে দেখতে পাওয়া যাবে লম্বা একটি ডানা!পরবর্তী প্রজন্মের এই বিমান নির্মাণে বোয়িংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে নাসা। ‘সাসটেইনেবল ফ্লাইট ডেমোনস্ট্রেটর’ (এসএফডি) প্রকল্পে সাত বছরে নাসা ৪২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ সময় বোয়িং ও এর অংশীদাররাও আনুমানিক ৭২৫ মিলিয়ন ডলার ব্যয় করবেন। বর্তমানে বোয়িং ও নাসা বিমানের যে নকশা নিয়ে কাজ করছে, তা একদিকে জ্বালানি খরচ কমাবে, অন্যদিকে বর্তমানের তুলনায় কার্বন নিঃসরণ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে। নাসা ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের একটি অ্যাভিয়েশন কমিউনিটি বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। একে বলা হচ্ছে ‘ট্রানসনিক ট্রাস-ব্রেসড উইং’ কনসেপ্ট।
নাসা যে পরীক্ষামূলক নতুন এয়ারক্রাফ্ট ডেমোনস্ট্রেটর তৈরি করবে, সেটি দেখতে অন্য জেটগুলোর থেকে একেবারেই ভিন্ন। ফ্লাইং মেশিনে লম্বা, পাতলা ও চিকন ডানা থাকবে, যা প্লেনের ফুসেলেজের ওপরের দিকে এবং জানালার ওপরে থাকবে। প্রচলিত বিমানের ডানার মতো নয়। সেগুলো ট্রাস দিয়ে তৈরি করা হবে।
এই লম্বা, পাতলা ডানা ছাড়াও বিমানগুলোতে দুটি করে ইঞ্জিন থাকবে—প্রতিটি ডানার নিচে একটি এবং পেছনে একটি লেজ থাকবে, যা দেখতে হবে ইংরেজি অক্ষর টির মতো। ৭৮৭ বা এ ৩৫০-এর মতো দুটি করিডোরসহ চওড়া বডি থাকবে না।
নাসার প্রধান বিল নেলসন জানিয়েছেন, এটি তৈরির লক্ষ্য হলো ভবিষ্যতের এমন একটি বাণিজ্যিক বিমান তৈরি করা, যা পরিবেশ, বাণিজ্যিক বিমান, শিল্প ও বিশ্বব্যাপী যাত্রীদের জন্য সুবিধাসহ আরও জ্বালানিসাশ্রয়ী হবে। বিল নেলসন আরও বলেন, ‘যদি আমরা সফল হই, তাহলে এ প্রযুক্তিগুলোকে বিমানে দেখতে পাব। এই বিমান ২০৩০ সালের দিকে আকাশে যাত্রী পরিবহন করবে।’
তথ্যসূত্র: পপুলার সায়েন্স

প্রতারণামূলক বার্তা শনাক্ত ও এড়িয়ে চলতে ব্যবহারকারীদের সহায়তার জন্য নতুন ফিচার আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। মেটা জানিয়েছে, শিগগিরই তারা ‘স্ক্যাম অ্যালার্ট’ নামে একটি টুল চালু করছে। এই ফিচারে ডিভাইসেই থাকা একটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করে প্রতারণার সঙ্গে সাধারণত সংশ্লিষ্ট
১ দিন আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘গ্রক’-কে বিভ্রান্ত করে এর উদ্ভাবক ইলন মাস্কের বিরুদ্ধে বিতর্কিত ও সহিংস বক্তব্য প্রকাশের ঘটনা ঘটেছে।
১ দিন আগে
অ্যাপল চীনের বাজারের জন্য বিশেষভাবে এক নতুন এআই মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করেছে। অ্যাপলকে এই বিষয়ে সহায়তা দিচ্ছে দিচ্ছে চীনা প্রতিষ্ঠান আলিবাবা। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। এটি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির আগের কৌশল থেকে একটি বড় পরিবর্তন, যেখানে চীনে কৃত্রিম
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সাহিত্যকে অনেকেই নিম্নমানের বলে মনে করেন। কিন্তু নতুন এক গবেষণা বলছে, বাস্তবে পাঠকেরা অনেক সময় মানুষের লেখা গল্পের চেয়ে এআই-নির্মিত গল্পই বেশি পছন্দ করছেন। শুধু তা-ই নয়, কোন গল্প মানুষ লিখেছেন আর কোনটি এআই তৈরি করেছে—তা শনাক্ত করতেও তাঁরা প্রায় হিমশিম খাচ্ছেন।
৪ দিন আগে