ডিজিটাল যুগে নিজের গোপনীয়তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। আর তাই অনেক ব্যবহারকারী এখন ট্রুকলারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছেন। অনেকেই ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর মুছে ফেলতে চায়।
ট্রুকলার এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করে। তাই কারও নম্বর দিলেই ট্রুকলারে ব্যক্তির নাম জানা যাবে।
অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন নাকি তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারে। ট্রুকলার ব্যবহারের এই সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়। তবে এখন অনেক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন। তারা অপরিচিত মানুষের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না।
এই সমস্যা সমাধানের জন্য নিজের ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে যায়। আর এটি খুবই সহজেই করা যায়।
ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে। স্থায়ীভাবে ট্রুকলার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে ও প্ল্যাটফর্মটির ডেটাবেইস থেকে ফোন নম্বর সরাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন।
২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।
৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।
ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এই অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।
৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।
৪. আনলিস্ট করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে