সোমালিয়ায় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট ওয়ানএক্সবেটকে নিষিদ্ধ করা হয়েছে। অশ্লীল কনটেন্ট আর মিথ্যা প্রচারণা ঠেকাতে এ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। গতকাল রোববার দেশটির যোগাযোগ মন্ত্রী জামা হাসান খলিফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়েছে, যোগাযোগ মন্ত্রী ইন্টারনেট কোম্পানিগুলোকে এসব অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের সন্ত্রাসী এবং অনৈতিক গোষ্ঠীগুলো জনসাধারণের মাঝে ধারাবাহিকভাবে ভয়ানক ছবি ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য এসব অ্যাপ ব্যবহার করে।
দেশটির স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা প্রায়ই টিকটক ও টেলিগ্রামে তাদের কার্যক্রম সম্পর্কে পোস্ট করে।
আগামী পাঁচ মাসের মধ্যে সামরিক অভিযান চালিয়ে আল-কায়েদার অনুসারী আল-শাবাব গোষ্ঠীকে নির্মূল করার হুংকার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। তার এই সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন পূর্ব আফ্রিকার দেশটির যোগাযোগ মন্ত্রী।
সোমালিয়ার সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তের ব্যাপারে রয়টার্স জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক, টেলিগ্রাম এবং ওয়ানএক্সবেট কর্তৃপক্ষ।
নিষিদ্ধের আদেশ বাস্তবায়নের জন্য সোমালিয়ার ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী কোম্পানিগুলোকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অনলাইনে বাজি ধরার জন্য সোমালিয়া ওয়ানএক্সবেট তুমুল জনপ্রিয়। বিশেষ করে বিভিন্ন ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশটিতে এই ওয়েবসাইটে বিপুল পরিমাণ অর্থের বাজি হয়।
এদিকে, চীনের সরকারের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মন্টানা রাজ্য মে মাসে প্রথম এই অ্যাপটি নিষিদ্ধ করেছে।

‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। তাদের দাবি, এসব সিভি বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেইস থেকে নেওয়া।
২ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ২০২৬ সালের বিশ্ব রোবট সম্মেলনে এবার দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে একটি চার পায়ের রোবট ঘোড়া। প্রদর্শনীতে এই রোবট ঘোড়া শুধু দেখার জন্য ছিল না, মানুষ এটির পিঠে চড়ারও সুযোগ পেয়েছে।
৬ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
১ দিন আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১ দিন আগে