
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএল। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বিটিসিএলের নতুন সেবার বিষয়ে বিশেষ সহকারী লিখেছেন, বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল।
১। BTCL MVNO, মোবাইল সিম। ২। BTCL Alap IPphone app বেজড ভয়েস কলিং। এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্ত সাপেক্ষে আনলিমিটেড ভয়েস। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং পলিসিতে MVNO লঞ্চিংয়ের সব বাধা দূর করেছে।
৩। BTCL জীপন, BTCL ISP সংযোগ। এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।
৪। অপশনাল OTT, Bongo/Chorki/Hoichoi-এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীকালে এখানে নেটফ্লিক্স কিংবা amazon প্রাইম যুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি সমস্যা এড্রেস করা হবে।
৫। মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট। শুরুতে থাকবে সামান্য কিছু ডিপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও লিখেছেন, ‘এককালীন অর্থ পরিশোধের চাপে আমাদের প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত নাগরিকেরা স্মার্টফোন কিনতে পারছেন না। সে জন্য আমরা ডিভাইস এক্সারসিবিলিটি সহজ করার জন্য কাজ করছি। একাধিক কোম্পানি কিস্তিতে ফোন বিক্রি শুরু করবে, দ্রুতই। আমরা একাধিক স্থানীয় উৎপাদকের সঙ্গে বসেছি, ৫০০ টাকা কিস্তিতে তারা মোটামুটি মানের স্মার্টফোন বিক্রি করতে পারবে। অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে।’
বিশেষ সহকারী জানান, দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।’
প্রসঙ্গত, ট্রিপল প্লে এবং কোয়াড প্লের মানে বলতে বোঝায় গ্রাহকদের জন্য এক প্যাকেজে একসঙ্গে একাধিক টেলিকম ও ডিজিটাল সেবা। ট্রিপল প্লেতে তিনটি সেবা দেওয়া হয়; ভয়েস বা টেলিফোন সেবা (ল্যান্ডফোন বা আইপি ফোন), ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা ও আইপি টিভি বা ডিজিটাল টিভি সেবা।
আর কোয়াড প্লেতে থাকে ৪টি সেবা। এগুলো হলো—ভয়েস বা টেলিফোন, ইন্টারনেট, আইপি টিভি বা ডিজিটাল টিভি, মোবাইল সেবা বা অন্য কোনো অতিরিক্ত ডিজিটাল সেবা (যেমন ভিডিও অন ডিমান্ড, হোম সিকিউরিটি বা মোবাইল নেটওয়ার্ক ইন্টিগ্রেশন)। সহজভাবে বললে, গ্রাহক আলাদা করে বিল দিয়ে ফোন, ইন্টারনেট, টিভি, মোবাইল ব্যবহার করার বদলে একটা কম্বাইন্ড প্যাকেজে সব সেবা পাবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত বই ব্যবহার করার অভিযোগে দায়ের করা একটি ঐতিহাসিক মামলায় দেড় শ কোটি মার্কিন ডলারের সমঝোতা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ওপেনএআই তাদের কিছু উন্নত এআই মডেলকে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরীক্ষামূলক ব্যবস্থার মধ্যে রেখে পরীক্ষা করছিল। কিন্তু পরীক্ষার সময় ওই এআই মডেলগুলো সেই নির্ধারিত সীমার বাইরে গিয়ে সাইবার হামলা চালানোর মতো ঘটনা ঘটিয়েছে।
১ দিন আগে
সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর সেই এআই মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি নিজেই।
২ দিন আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার এই ভোট গ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য এমন বয়সসীমা নির্ধারণ করল ফ্রান্স।
২ দিন আগে