কনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউটিউবের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওগুলো ইংরেজি থেকে ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা যাবে। একইভাবে এই ভাষাগুলোর ভিডিও ইংরেজিতে রূপান্তর করা যাবে।
এই টুল বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা শিক্ষামূলক বা তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন। তবে ইউটিউব শিগগিরই অন্যান্য ক্রিয়েটরদের জন্যও এই ফিচারটি উন্মুক্ত করবে।
ক্রিয়েটরেরা তাদের ভিডিও আপলোড করার পর, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ভাষা শনাক্ত করবে এবং ডাব করা সংস্করণ তৈরি করবে। ডাব করা ভিডিওগুলো ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজ সেকশন’-এ পাওয়া যাবে।
ক্রিয়েটরেরা ডাব করা ভিডিওগুলো প্রিভিউ করে তাদের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে পারবেন। যদি কোনো সংস্করণ অসন্তোষজনক হয়, তারা সেটি অপ্রকাশিত বা মুছে ফেলতে পারবেন।
ডাব করা ভিডিওগুলো ‘অটো-ডাবড’ হিসেবে চিহ্নিত থাকবে, যেন স্বচ্ছতা বজায় থাকে। দর্শকেরা ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন, যা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে সহজেই করা যায়।
ভাষা পরিবর্তন করতে দর্শকেরা গিয়ার আইকনে ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। ভিডিওতে একাধিক ভাষার ডাবড সংস্করণ থাকলে ‘অটো-ডাবড’ সেকশন ভিডিওর বিবরণে দেখা যাবে।
আগে এই টুলটি শুধু ইংরেজি থেকে স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের ফলে এখন আরও বেশি ভাষায় ভিডিও ডাব করা সম্ভব হবে।
এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, ফলে ক্রিয়েটরদের অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। ইউটিউবের এআই প্রযুক্তি ভিডিও ডাব করার সবকিছু পরিচালনা করে। যদিও ইউটিউব বলেছে, টোনালিটি সঠিকভাবে মেলে এমন উদাহরণ রয়েছে, তবে প্রযুক্তিটিকে এখনো উন্নত করা হচ্ছে। তাই সব সময় নিখুঁত নাও হতে পারে।

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
১৬ ঘণ্টা আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১ দিন আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
৩ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৪ দিন আগে