মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করল মেটা। ব্যক্তিগত মেসেজ ও কলের নিরাপত্তা দিতে ম্যাসেজিং প্ল্যাটফর্মটিতে এই ফিচার এল। এই এন্ড টু এন্ড এনক্রিপশন মেসেঞ্জারে ডিফল্ট হিসেবে থাকবে অর্থাৎ মেসেঞ্জার অন করলেই এই সুবিধা চালু হবে।
এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছানো পর্যন্ত মেসেজ ও কলের সুরক্ষা দেবে এই ফিচার। অর্থাৎ কী পাঠানো হয়েছে বা বলা হয়েছে, তা মেটাসহ তৃতীয় কোনো পক্ষই দেখতে পাবে না। শুধুমাত্র ব্যবহারকারীরা অভিযোগ করলেই কোম্পানি তা দেখতে পারবে।
ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পাশাপাশি মেটা তার মেসেজিং প্ল্যাটফর্মের জন্য একাধিক নতুন ফিচারও চালু করেছে। কোম্পানির এন্ড টু এন্ড এনক্রিপশনসহ মেসেঞ্জারের আরও কিছু নতুন ফিচার সবার পেতে কিছুটা সময় লাগতে পারে।
চ্যাট করার ক্ষেত্রে ব্যবহারকারী বাছাই এবং রিপোর্ট, ব্লক ও মেসেজ রিকোয়েস্টের মতো গোপনীয়তা ও নিরাপত্তার ফিচার আগে থেকেই ছিল। এখন যুক্ত হলো এন্ড টু এন্ড এনক্রিপশন। তার সঙ্গে থাকছে আরও নতুন কিছু ফিচার-
মেসেজ এডিট
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ১৫ মিনিটের মধ্যে একটি মেসেজ এডিট করতে পারবে ৷ তবে একজন ব্যবহারকারী মেসেঞ্জারে একটি এডিট করা মেসেজের বিরুদ্ধে রিপোর্ট করলে মেটা এডিট করা মেসেজের পূর্ববর্তী সংস্করণগুলি দেখতে পারবে।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
ডিসঅ্যাপিয়ারিং মেসেজের সময়সীমা বাড়িয়ে এখন ২৪ ঘণ্টা করেছে মেটা। মেসেজগুলো অদৃশ্য হওয়ার সময় ব্যবহারকারীদের জানানো হবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো শুধু এন্ড টু এন্ড মেসেজের জন্য কার্যকর হবে। ব্যবহারকারীরা যদি অনুপযুক্ত কোনো মেসেজ পায় তা রিপোর্ট করে মেটাকে জানাতে পারবে। কেউ যদি এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো স্ক্রিনশট নেয় তা গ্রাহককে অবহিত করবে মেটা।
রিড রিসিট নিয়ন্ত্রণ
মেসেঞ্জারে কারও মেসেজ পড়ার পর অন্যরা তা দেখতে পারে। এখন থেকে এই অপশন বন্ধ করার সুযোগ দেবে মেটা। মেসেজ দেখে ফেললেও অন্যরা তা বুঝতে পারবে না।
ছবি এবং ভিডিও উন্নয়ন
মেটা বলছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারে প্রতিদিন ১৩০ কোটি ছবি এবং ভিডিও শেয়ার করে। এখন ছবি এবং ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়ার সুবিধা দেওয়া হবে। ছবির ও ভিডিওয়ের মানও উন্নয়ন করেছে মেটা। এর সঙ্গে মেসেঞ্জারে মজাদার লেআউট যুক্ত করা হবে। ব্যবহারকারীরা সংগ্রহে থাকা কোনো ফটো বা ভিডিওয়ের প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন ফিচার যুক্ত করেছে মেটা। সামনের মাসগুলোতে ফিচারগুলো ধীরে ধীরে ছাড়া হবে।
কোম্পানিটি একটি ছোট গ্রুপের মধ্যে এইচডি মিডিয়া ও ফাইল শেয়ার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে। আগামী মাসে ফিচারগুলো আরও বড় গ্রুপের মধ্যে পরীক্ষা করা হবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে