
ত্রৈমাসিক আয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি (ইভি) কোম্পানি টেসলাকে পেছনে ফেলেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে টেসলার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি আয় করেছে বিওয়াইডি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বরে মোট ২৮ দশমিক দুই বিলিয়ন ডলার আয় করেছে বিওয়াইডি, আর টেসলা আয় করেছে ২৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার। তবে এই সময়ে বিওয়াইডির চেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে টেসলা। গত বছরের একই সময়ের তুলনায় বিওয়াইডির আয় বেড়েছে ২৪ শতাংশ। এক বছরের ব্যবধানে তাদের নিট মুনাফা বেড়েছে ১১ দশমিক পাঁচ শতাংশ।
পুঁজিবাজারে দাখিল করা নথিতে বিওয়াইডি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়ে হয়েছে ১ হাজার ১৬০ কোটি ইউয়ান বা ১৬৩ কোটি ডলার। সব মিলিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানির নিট মুনাফা ১৮ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ৫২০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে।
বিবিসি জানায়, পেট্রোলচালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি কিনতে জনগণকে ভর্তুকি দিচ্ছে চীনা সরকার। যে কারণে চীনে এমন গাড়ির চলন বেড়েই চলেছে। চীনের সরকারি নথি অনুযায়ী, গত সপ্তাহেও পুরনো গাড়ি বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি কিনতে সরকারি ভর্তুকি নিতে ১৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
সুইস প্রতিষ্ঠান ইউবিএসের গবেষণা পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের ৬০ শতাংশ গাড়িই হবে বৈদ্যুতিক। বিওয়াইডির মতো কোম্পানিগুলোর উত্থানের ফলে চীনে টেসলার বিক্রি অনেকদিন ধরেই কমছে।
সাংহাইয়ের পরামর্শক প্রতিষ্ঠান অটোমোটিভ ফোরসাইটের প্রধান ইয়েল ঝ্যাং বলেন, ‘টেসলা যদি চীনে তাদের গাড়ির দাম না কমায়, নতুন মডেল না আনে, বা সম্পূর্ণ স্বচালিত গাড়ির ফিচার চালু না করে, তাহলে এখানে তাদের প্রবৃদ্ধির সম্ভাবনা কম।’

ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এশিয়া-প্যাসিফিকের আট দেশে আক্রান্ত প্রতি ব্যবহারকারীর শনাক্ত মোবাইল হুমকি ৪৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশে শনাক্ত মোবাইল হুমকি ১০৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৯টিতে পৌঁছেছে।
৯ ঘণ্টা আগে
প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
১২ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১ দিন আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
২ দিন আগে