পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট থ্রেডস লক করার সুবিধার পর এসব থ্রেডস লুকানোর ফিচার আনল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বেটার ভি২.২৩. ২২.৯ অ্যান্ড্রয়েড ভার্সনে ফিচারটি দেখা গেছে। শিগগিরই এটি সবাই ব্যবহার করতে পারবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এসব তথ্য দিয়েছে।
চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড টাইপ করলে চ্যাট লক ফিচারের মাধ্যমে লুকানো চ্যাট থ্রেডসগুলো গ্রাহকেরা দেখতে পারবেন। সেটিংস থেকে এই ফিচার চালু করতে হবে। চ্যাট লক সেটিংসে একটি টগল বাটন রয়েছে। টগল বাটনের মাধ্যমে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। অন্য কেউ হুট করে দেখে ফেললেও এখন বোঝার উপায় থাকবে না যে, কোনো চ্যাট লুকানো হয়েছে।
আইমেসেজ, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সিগন্যাল ও টেলিগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করছে হোয়াটসঅ্যাপ। টেলিগ্রাম ছাড়া ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপেরই ফিচার সবচেয়ে বেশি। তবে প্রাইভেসি (গোপনীয়তা) ও নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেয় হোয়াটসঅ্যাপ। চ্যাট ও গ্রুপ চ্যাটে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা দেয় এই প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্মটিতে কয়েক বছর ধরে বিভিন্ন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। সম্প্রতি মেটা-এআইও যুক্ত করা হয়েছে। ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে জেনারেটিভ এআইভিত্তিক স্টিকার তৈরির সুবিধাও দিচ্ছে মেটা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে