
বিশ্বে প্রথমবারের মতো চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এমন একটি কমার্শিয়াল ব্যাটারি উন্মোচন করেছে, যা পেট্রল নিতে একটি গাড়ির যতটুকু সময় লাগে, সেইটুকু সময়ের মধ্যেই চার্জ হয়ে যাবে! মাত্র পাঁচ মিনিটের চার্জেই এই ব্যাটারির গাড়ি চলবে ৪০০ কিলোমিটার পথ!
বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, বিওয়াইডি-এর নতুন সুপার ই-প্ল্যাটফর্ম ১ হাজার কিলোওয়াট চার্জিং গতি সরবরাহ করে, যা ইলন মাস্কের মালিকানাধীন টেসলার সুপার চার্জারের চেয়ে চার গুণ বেশি।
চীনের শেনজেনে অবস্থিত বিওয়াইডি-এর সদর দপ্তরে একটি লাইভ স্ট্রিম ইভেন্টে কোম্পানিটি জানিয়েছে, নতুন এই প্রযুক্তির ব্যাপক উৎপাদন ভ্রমণের সময় ব্যবহারকারীদের দূরত্ব সংক্রান্ত উদ্বেগ সম্পূর্ণরূপে দূর করবে।
প্রাথমিকভাবে, এই অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি বিওয়াইডি-এর সর্বশেষ হ্যান-এল এবং ট্যাং-এল মডেলে ব্যবহার করা হবে। আর শুরুর দিকে শুধুমাত্র চীনেই এই গাড়িগুলো চলবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটিতে ২ কোটিরও বেশি ব্যাটারিচালিত গাড়ি রাস্তায় চলাচল করছে।
বিওয়াইডি বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড। ইউরোপে তুলনামূলকভাবে কম মার্কেট শেয়ার এবং যুক্তরাষ্ট্রে অনুপস্থিত থাকার পরও ২০২৩ সালে এই কোম্পানি টেসলাকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি বিক্রির উত্থানের ফলে পেট্রলচালিত গাড়ির চাহিদা হ্রাস পেতে শুরু করেছে। ২০২৩ সালে বিশ্বে যে পরিমাণ নতুন গাড়ি বিক্রি হয়েছে, তার ১৮ শতাংশই ছিল বৈদ্যুতিক গাড়ি।
অন্যদিকে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পেট্রলচালিত গাড়ির বিক্রি ৮ কোটি ৩৭ লাখ থেকে ৬ কোটি ২৮ লাখে নেমে এসেছে।
এ অবস্থায় ধারণা করা হচ্ছে, বিওয়াইডি এর সর্বশেষ উদ্ভাবন বৈদ্যুতিক গাড়ির বাজারে আরও চাহিদা তৈরি করবে। তবে এই দ্রুত চার্জিং প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করতে হলে বিশেষায়িত চার্জিং স্টেশনের প্রয়োজন হবে।
বিওয়াইডি-এর প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু লাইভ স্ট্রিম ইভেন্টে জানিয়েছেন, হ্যান-এল এবং ট্যাং-এল মডেলের গাড়ির দাম প্রায় ৪০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হবে।

প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
১ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১ দিন আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে