উচ্চশব্দে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেছেন রনি বান্দিনি নামের এক ডেভেলপার। রনির প্রতিবেশী প্রতিদিন একই সময়ে উচ্চশব্দে রেগেটন মিউজিক (এক ধরনের জ্যামাইকান সংগীত) বাজান। আর এতে বিরক্ত হয়ে একটি র্যাসবেরি পাই (ক্রেডিট কার্ড আকারের সিঙ্গেল বোর্ড কম্পিউটার) প্রোগ্রাম করে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন রনি।
প্রতিবেশীর উচ্চশব্দে গান বাজানো বন্ধে রনির সামনে দুটি উপায় ছিল: মিউজিক বিষয়ে সরাসরি প্রতিবেশীর মুখোমুখি হওয়া বা এআই–ভিত্তিক সমাধান যা রেগেটন মিউজিক শনাক্ত করতে সক্ষম।
তিনি দ্বিতীয় উপায়টি বেছে নেন। রনি একটি র্যাসবেরি পাই প্রজেক্ট হাতে নেন। র্যাসবেরি পাই কম্পিউটারের প্রোগ্রামে রনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত দেন। এটি রেগেটন মিউজিক শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অডিওটিকে বিকৃত করে। এই প্রকল্প মজা করে তৈরি করেন তিনি। এ ধরনের ডিভাইস সব অঞ্চলে বৈধ নয়।
বান্দিনি বলেন, ডিভাইসটি কাজ করার জন্য ব্লুটুথ স্পিকারের কাছাকাছি থাকতে হবে। আবার সব ধরনের স্পিকারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।
মিউজিক বিকৃত করার ডিভাইসটি তৈরি করেন র্যাসবেরি পাই ৩ বি প্লাস মডেল দিয়ে। এটিকে ডিএফ রোবট ওএলইডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে যুক্ত করেন। এই ডিসপ্লের রেজল্যুশন মাত্র ১২৮x৩২ পিক্সেল। অডিও ইনপুট দেওয়া হয় ইউএসবি মাইক্রোফোনের মাধ্যমে। একটি পুশ বাটন চাপলেই সিস্টেমটি রেগেটন মিউজিক শনাক্তের চেষ্টা করে।
প্রকল্পটি র্যাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ডিজাইনটির মেশিন লার্নিং এআই সিস্টেম হলো—এজ ইমপালস (এক ধরনের মেশিন লার্নিং সিস্টেম)। এর মাধ্যমে র্যাসবেরি পাইকে মিউজিক শনাক্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
মডেলটি দিয়ে রনি বান্দিনি ওই প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন। ফলে তিনি রেগেটন মিউজিক চালু করলেই সেটির সুর বিকৃত হয়ে যেত।
উল্লেখ্য, হার্ডওয়্যার প্রশিক্ষণ ও ডেভেলপারদের ব্লগ হ্যাকস্টার ডটআইও–এর প্রোফাইল অনুযায়ী, রনি বান্দিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বাসিন্দা। তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামার।
তথ্যসূত্র: টমস গাইড

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
৬ ঘণ্টা আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
২ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে