
সম্প্রতি উচ্চমানের (হাই রেজল্যুশন) ছবি শেয়ার করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এবার হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও আদান-প্রদানের সুবিধাও যুক্ত হয়েছে। প্রযুক্তিবিষয়ক অ্যাপ গ্যাজেট ৩৬০-এর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
আগে হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিও কম্প্রেস করা হতো। ফাইল দ্রুত পাঠানো ও ডেটার খরচ কমাতে এই ব্যবস্থা নেওয়া হতো। এর ফলে প্রাপকের কাছে নিম্নমানের (লো রেজল্যুশন) ভিডিও যেত। এখন ব্যবহারকারীরা কোনো উচ্চ রেজল্যুশনের ভিডিও বাছাই করে পাঠালে সেভাবে যাবে।
এই ফিচার গত বৃহস্পতিবার থেকে অ্যান্ড্রয়েড ২.২৩. ১৭.৭৪ আপডেটে পাওয়া যাচ্ছে। অন্যান্য ব্যবহারকারীর সঙ্গে ভিডিও শেয়ার করার সময় স্ক্রিনের ওপরে একটি এইচডি আইকন দেখা যাবে। এতে চাপ দিলে দুটি অপশন–৭২০পি (স্ট্যান্ডার্ড) ও ৪৮০পি (ডিফল্ট) রেজল্যুশন দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারী একটি রেজল্যুশন নির্বাচন করতে পারবে।
তবে আইওএসে কবে এই ফিচার আসবে তা জানা যায়নি। এখন আইওএসে ফিচারটির বেটা টেস্টিং করা হচ্ছে।
অ্যাপটিতে প্রতিবার রেজল্যুশন নির্বাচন করাকে নেতিবাচক হিসেবে দেখছে সমালোচকেরা। কারণ ২০২৩ সালে প্রায় প্রতি ফোনে এইচডি ও কোয়ড-এইচডি ডিসপ্লে থাকে। তাই ৪৮০পি (ডিফল্ট)-এর মতো নিম্ন রেজল্যুশনের প্রয়োজন নেই। যদিও স্মার্টফোনে কম স্টোরেজ থাকলে এই অপশন কাজে লাগে।
এই অপশন ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ইনস্টল করতে হবে। যদিও এই ফিচার এখন সবাই পাবে না।
যেভাবে হোয়াটসঅ্যাপে এইচডি ভিডিও পাঠাবেন
১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করবেন এবং অ্যাটাচমেন্ট আইকনে চাপ দেবেন।
২. এরপর গ্যালারিতে যাবেন।
৩. গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিওটিতে চাপ দিলে ভিডিওটির প্রিভিউ দেখা যাবে।
৪. স্ক্রিনের একদম ওপরে এইচডি আইকন (স্টিকার, টেক্সট ও ড্রয়িং আইকোনের বাম পাশে) খুঁজে বের করুন।
৫. ভিডিওর রেজল্যুশন (৭২০পি বা ৪৮০ পি) নির্বাচন করুন। এরপর ‘ডান’ অপশনটিতে চাপ দিন।
৬. ভিডিও এডিট বা পরিবর্তন চাইলে তা এই পর্যায়ে করতে পারবেন।
৭. এরপর নিচের ডান পাশের কোনায় সেন্ড বাটনে চাপ দিন।

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
১৪ মিনিট আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৭ ঘণ্টা আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৮ ঘণ্টা আগে
প্রযুক্তিবিশ্বের এক মহিরুহের বিদায়ঘণ্টা বাজল। দীর্ঘ প্রায় দেড় দশকের সফল যাত্রার পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। গতকাল সোমবার অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে