জীবজগতে উদ্ভিদকেই অনেক বেশি স্মার্ট বলা চলে। কারণ শুধু নিজের খাবারই নয়, অন্যের খাবারও তৈরি করে প্রায় সব প্রাণীর প্রাণ বাঁচিয়ে রাখছে এই উদ্ভিদ। এরা সূর্যের আলো থেকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি ধরে রাখে এবং সেই শক্তি নানা রকম খাবারের মাধ্যমে প্রাণিদেহে পৌঁছে দেয়। ‘অক্সিজেনের কারখানা’ সে সুখ্যাতিও উদ্ভিদকে দিতে হয়। এদের অন্য সব দক্ষতা ও গুণের কথা লিখে আসল কথা থেকে অনেকখানি দূরে সরে যাওয়া হবে।
যে উদ্ভিদের কথা বলা হচ্ছে, তা সূর্যের আলোয় সালোকসংশ্লেষণে অর্থকরী ফসল উৎপাদন করবে না। অনেকটা উদ্ভিদকে অনুকরণ করে মানুষের তৈরি এই উদ্ভিদ বেশ দক্ষতায় দ্রুত উৎপাদন করবে। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের ‘সোলার-বোটানিক ট্রি’ নামের প্রতিষ্ঠানটি। আর্থসামাজিক অগ্রগতি ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যুতের খুব একটা বিকল্প আজও নেই।
সেদিকে খেয়াল রেখেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ প্রতিষ্ঠানটি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এমন গাছ উৎপাদনে তৎপর হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদনকারী ২০০টি উদ্ভিদ বিশেষ ক্রেতার জন্য তাদের কারখানায় মজুত করেছে।
দিনে ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি মাত্র গাছ বাড়ির আঙিনায় স্থাপন করলে তিন কক্ষের বাড়ির জন্য নীরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে যাবে। অতিরিক্ত বিদ্যুৎ মূল গ্রিডে বিক্রি করারও ব্যবস্থা থাকছে। বৈদ্যুতিক গাড়িতে স্বল্প সময়ে পর্যাপ্ত জ্বালানি জমা করবে এ উদ্ভিদ।
প্রাকৃতিক উদ্ভিদের মতো সবুজ না হলেও, পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ‘সবুজ জ্বালানি’ বা গ্রিন অথবা ক্লিন এনার্জি উৎপাদনে সক্ষম এমন উদ্ভিদ সাধারণের জন্য বাজারে আসছে আগামী বছর।
২০২৫ সালের দিকে অনেক নগর, বাড়িঘর ও শিল্পকারখানার চারদিকে দেখা যাবে এমন স্মার্ট উদ্ভিদ। নগরের সৌন্দর্য যাতে বিঘ্নিত না হয়, সে জন্যই উদ্ভিদের আদলে নকশা করা হয়েছে এগুলোর। সোলার-বোটানিক ট্রি নামের প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা জানিয়েছেন, মূল্য নির্ধারণে সাধারণের সামর্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা হবে।
আরও কিছু প্রতিষ্ঠান একই রকম গবেষণা এবং কাজে দ্রুত এগিয়ে যাচ্ছে। তারা সবাই একমত যে এ গাছ হবে অনেকটা টাকার গাছের মতো। তবে তাতে হাজার টাকার হাজার হাজার নোট না ধরলেও, এমন একটি গাছ থাকলে অনেক অর্থ সাশ্রয় হবে।
জ্বালানি-সংকটের এমন দুঃসময়ে তাঁরা দিনরাত নাগরিকদের জীবনকে স্বাচ্ছন্দ্যময়, সুখকর করতে চাইছেন, তাঁরা নগরের বিভিন্ন স্থানে এমন ‘স্মার্ট তরু’ রোপণের জন্য উৎসাহী হচ্ছেন। তাই পরিবেশরক্ষায় প্রাকৃতিক উদ্ভিদের সঙ্গে বাড়িঘরের উঠোনে, শিল্পকারখানার আঙিনায়, নগর-বন্দরে দেখা যাবে স্মার্ট উদ্ভিদ।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৯ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে