
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি ঐতিহ্যবাহী স্টিল ও কংক্রিটের ভবনের তুলনায় ৯৬ শতাংশ কম কার্বন নিঃসরণ করবে। কর্মীদের জন্য উৎপাদনশীল এবং উপযোগী কাজের পরিবেশ সৃষ্টি করবে এই অফিস ভবন।
প্রকৃতি ও কর্মীদের চাহিদা এবং প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ভবনটি ডিজাইন করা হয়েছে। গুগলের এই অফিস বিল্ডিংটির নাম ১২৬৫ বোর্গেগাস।
কোম্পানিটির বিল্ট এনভায়রনমেন্টের রিসার্চ ও ডেভেলপমেন্ট ডিরেক্টর মিশেল কাউফম্যান বলেন, এটি একটি, টেকসই ভবন নির্মাণের উদাহরণ। এটি মানুষকে তাদের সেরা কাজ করতে সাহায্য করবে।
এটিই প্রথম ভবন—যা মাস টিম্বার (একধরনের উন্নত কাঠ) দিয়ে নির্মিত হয়েছে। ছোট ছোট টুকরোগুলো একত্রে যুক্ত করে এবং লেমিনেট করে বড় বড় বিম এবং দেয়াল তৈরি করা হয়। অফিসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সহযোগিতা, সমর্থন ও মনোযোগের একটি পরিবেশ তৈরি করে।
ভবনটি গুগলের প্রাকৃতিক পরিবেশভিত্তিক কাজের স্থান তৈরির অগ্রাধিকারের একটি প্রতীক। গবেষণা অনুযায়ী, মানুষ তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকে এবং এই নতুন কাজের পরিবেশের মাধ্যমে গুগল অনুপ্রেরণাদায়ী কর্মপরিবেশ তৈরি করতে চায়। অফিসের ভেতরে ও বাইরে কাঠের ব্যবহার করা হয়েছে। ভবনের কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে; যা প্রাকৃতিক আলো প্রবেশে সাহায্য করবে এবং উত্তর ক্যালিফোর্নিয়ার মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ পাবে। স্বয়ংক্রিয় কাঠের ব্লাইন্ডও জানালায় স্থাপন করা হয়েছে। এটি সূর্যের অবস্থান অনুযায়ী ওঠানামা করে এবং অতিরিক্ত আলো প্রবাহ কমিয়ে দেয়।

মাস টিম্বার পরিবেশের জন্য বেশ উপকারী উপাদান। কারণ, এটি সময়ের সঙ্গে সঙ্গে কার্বন শোষণ এবং সংরক্ষণ করতে পারে। তাই গুগলের একটি টেকসই এবং পরিবেশবান্ধব সিদ্ধান্ত ছিল ভবনটি তৈরিতে মাস টিম্বার ব্যবহার করা। এটি ঐতিহ্যবাহী নির্মাণ উপকরণের উত্তোলন, উৎপাদন এবং পরিবহনের ফলে নির্গত কার্বন নিঃসরণও কমায়। এ ছাড়া ১২৬৫ বোর্গেগাস ভবন নির্মাণে ব্যবহৃত সমস্ত কাঠের শতকরা ১০০ ভাগ এসেছিল দায়িত্বশীলভাবে পরিচালিত বন থেকে। বনটি ‘ফরেস্ট স্টুয়ার্ড শিপ কাউন্সিল’ (এফএসসি) দ্বারা সার্টিফাইড।
ভবনটির আশপাশের এলাকায় প্রায় তিন একর জায়গায় পরাগরেণু–বান্ধব স্থানীয় উদ্ভিদ রোপণ করা হয়েছে। যেমন—কোস্ট লাইভ ওক, ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড রোজ। এই উদ্যোগ টেকসই ও কার্যকর অফিস ভবন এবং স্থান তৈরি করার প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। সবুজের ব্যাপক উপস্থিতি কর্মীদের স্বাস্থ্যের উন্নয়নে সাহায্য করবে। এ ছাড়া ভবনটি কর্মীদের মনোযোগী হতে এবং আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করে।
তথ্যসূত্র: ইয়াংকো ডিজাইন

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে