
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।
এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।
প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’
প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে