ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
এদিকে, গ্রাহক ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এসেছে নেটফ্লিক্স। ফলে, সাবস্ক্রিপশন খরচ কমে আসবে, বাড়বে গ্রাহকও। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ চালুর ফলে কমবে সাবস্ক্রিপশন খরচ। নতুন ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ প্ল্যানটি বর্তমানে ১২টি দেশে চালু করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।
নতুন প্ল্যানে সাবস্ক্রিপশন খরচ ৬ ডলার ৯৯ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ টাকা। তবে নতুন এই প্ল্যান বাংলাদেশে কবে চালু হবে তা জানা যায়নি।
ইনসাইডার ইন্টেলিজেন্সের মতে, চলতি বছর নেটফ্লিক্স বিজ্ঞাপন থেকে আয় করবে ৭৭ কোটি ডলার। আর ২০২৪ সালে এই আয় গিয়ে দাঁড়াবে ১৯০ কোটি ডলারে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে