নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে জনপ্রিয় আর্কাইভিং সফটওয়্যার উইনআরএআর ম্যালওয়্যারে (ভাইরাস) আক্রান্ত হয়েছে। ত্রুটি সারাতে ছাড়া হয়েছে এই সফটওয়্যারের নতুন ভার্সন ৬.২৩, যা গ্রাহকদের দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কোম্পানি।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বেটানিউজ এক প্রতিবেদনে বলেছে, গত জুন মাসে সিভিই–২০২৩–৪০৪৭৭ নামের ওই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়। ওই ত্রুটির কারণে আরএআর ফাইল খোলার সময় দূর থেকে ওই কোডের মাধ্যমে ম্যালওয়্যার ফাইলের নিয়ন্ত্রণ নিতে পারে। দুই মাসের চেষ্টায় নিরাপত্তার ত্রুটিটি ঠিক করা হয়। তবু সর্বোচ্চ সুরক্ষা পেতে সফটওয়্যারের সর্বশেষ ভার্সন ব্যবহার করা ভালো।
সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ কোম্পানি জিরো ডে ইনিশিয়েটিভের নিরাপত্তা গবেষক গুডবাইসেলিন ম্যালওয়্যারটি আবিষ্কার করেন। বিশেষভাবে তৈরি একটি আর্কাইভ শুধু খোলার মাধ্যমেই ব্যবহারকারীর ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। তেমন একটি ফাইল খোলার সময়ই ব্যবহারকারী নিজের অজান্তেই ক্ষতির একটি কোড রান করেন, যা ডিভাইসের অকল্পনীয় ক্ষতি করতে পারে।
এই সমস্যা ধরা পড়ার পর উইনআরএআর ত্রুটির সারানো পাশাপাশি উইনআরএআর ৬.২৩ ভার্সন রিলিজ করেছে। কোম্পানিটি জিরো ডে ইনিশিয়েটিভের গবেষক গুডবাইসেলিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ম্যালওয়্যার সংক্রান্ত ত্রুটি ছাড়াও পুরোনো ভার্সনে আরও সমস্যা ছিল যেগুলো সারানো হয়েছে। তার অন্যতম ছিল- বিশেষভাবে তৈরি একটি আরএআর ফাইলে দুবার ক্লিক করলে ভুল ফাইল চালু হতো।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে